News71.com
 Bangladesh
 24 Feb 25, 10:30 PM
 132           
 0
 24 Feb 25, 10:30 PM

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাজেকের কটেজে আগুনের সূত্রপাত॥জেলা প্রশাসন

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাজেকের কটেজে আগুনের সূত্রপাত॥জেলা প্রশাসন

 

নিউজ ডেস্কঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাজেকের কটেজে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এতে বলা হয়, আজ আনুমানিক দুপুর সোয়া একটার সাজেক পর্যটন এলাকায় শর্ট সার্কিটের মাধ্যমে সাজেক অবকাশ ম্যানুয়েল রিসোর্টসহ পার্শ্ববর্তী রিসোর্টে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মুহূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ঘটনা অবহিত হওয়ার সাথে সাথে দ্রুত আগুন নির্বাপণের জন্য রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাথে যোগাযোগের পাশাপাশি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার, রাঙামাটি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি, জোন কমান্ডার, বাগাইহাট এবং খাগড়াছড়ির জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌনে চারটা পর্যন্ত আগুন স্থায়ী ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন