News71.com
 Bangladesh
 25 Feb 25, 11:10 PM
 201           
 0
 25 Feb 25, 11:10 PM

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাত॥

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাত॥

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে রাত ১২টার দিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গাইবান্ধা সদর থানায় অবস্থান নেয় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, রাতে মেলার দোকানিদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানিদের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। আকাশ, মেদেহী ও শিপন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে শিপন ও আকাশের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন