News71.com
 Bangladesh
 27 Feb 25, 10:10 AM
 140           
 0
 27 Feb 25, 10:10 AM

সেনাপ্রধানের সঙ্গে ডিএনসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ॥

সেনাপ্রধানের সঙ্গে ডিএনসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। সাক্ষাৎকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন সেনাপ্রধান ও ডিএনসিসি প্রশাসক। ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে ডিএনসিসির নবগঠিত ১৮টি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন কাজ করছে। সেনাবাহিনীর দক্ষ লজিস্টিক ও টেকনিক্যাল সহায়তার মাধ্যমে ডিএনসিসি ভবিষ্যতেও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও ডিএনসিসির ডাটা সেন্টার ম্যানেজমেন্ট, শহরের নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসনে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিএনসিসি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন