News71.com
 Bangladesh
 27 Feb 25, 10:10 AM
 155           
 0
 27 Feb 25, 10:10 AM

৪ পদ বহাল রেখে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্ত॥

৪ পদ বহাল রেখে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্ত॥

 

নিউজ ডেস্কঃ নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি (জানাক) নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অন্যসব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ১১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অবশিষ্ট অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আসন্ন রাজনৈতিক দলে যোগদানকারী সব কেন্দ্রীয় সদস্যের সদস্যপদ আগামী ২৮ ফেব্রুয়ারি দল ঘোষণার পূর্ব পর্যন্ত বহাল থাকবে। রাজনৈতিক দলে অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সদস্যের জানাক সদস্যপদ বাতিল হিসেবে গণ্য হবে। দলে যোগ দিচ্ছেন না এমন সদস্যদের সদস্যপদ বহাল থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন