News71.com
 Bangladesh
 28 Feb 25, 10:12 AM
 122           
 0
 28 Feb 25, 10:12 AM

পিলখানা হত্যাযজ্ঞ॥ কমিশনের রিপোর্টের অপেক্ষা করতে চায় আসামিপক্ষ

পিলখানা হত্যাযজ্ঞ॥ কমিশনের রিপোর্টের অপেক্ষা করতে চায় আসামিপক্ষ

 

নিউজ ডেস্কঃ ১৬ বছর আগে রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় সরকারের গঠন করা জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে চান আসামিপক্ষের আইনজীবী। এর মধ্যে নিম্ন আদালতে বিস্ফোরক মামলার বিচার কাজ স্থগিত রেখে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং ইতোমধ্যে যাদের সাজা খাটা শেষ হয়েছে তাদের মুক্তি চেয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞ চালায় বিদ্রোহী বিডিআর সদস্যরা। সেই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় দুই মামলার মধ্যে হত্যা মামলার বিচার কাজ হাইকোর্ট বিভাগে সম্পন্ন হওয়ার পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অপরদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এখনো নিম্ন আদালতে বিচারাধীন। হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর রায় দেন বিচারিক আদালত। এতে ১৫২ জনের ফাঁসি এবং ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১০ বছরসহ বিভিন্ন মেয়াদের সাজা হয় ২৫৬ জনের। খালাস পান ২৭৮ জন। নিয়ম অনুসরে ডেথ রেফারেন্স আসে হাইকোর্টে। আপিল করেন আসামিরা। কয়েকজন খালাসপ্রাপ্তের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন