
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্বে দেওয়া তরুণদের নিয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আজ নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন নেতৃত্বে আসছেন। জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটি সাংগঠনিক কাঠামো দিতে ২২ অক্টোবর হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করে।এই কমিটি দেশব্যাপী অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের সংগঠিত করতে গত কয়েক মাস করেছেন। এছাড়া নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি করা হয়। নাগরিক কমিটি অভ্যুত্থানে অংশ নেওয়া ও ভূমিকা রাখা তরুণ নেতা, লেখক, সংগঠক, অ্যাক্টিভিস্টদের সংগঠিত করতে কাজ করে।