News71.com
 Bangladesh
 02 Mar 25, 01:10 PM
 143           
 0
 02 Mar 25, 01:10 PM

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ॥সিইসি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ॥সিইসি

নিউজ ডেস্কঃ দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর ৯৯৪ জন হিজড়া ভোটার রয়েছেন। আজ রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উদ্বোধনকালে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) জানায়, হালনাগাদে মোট ভোটার বেড়েছে ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ১৭ হাজার ২৮, নারী ৬ লাখ ৬৫ হাজার ২৪ এবং হিজড়া ভোটার বেড়েছে ৬২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন