News71.com
 Bangladesh
 02 Mar 25, 10:06 PM
 142           
 0
 02 Mar 25, 10:06 PM

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি ৩ মার্চ॥

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি ৩ মার্চ॥

 

নিউজ ডেস্কঃ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিলের শুনানি আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই শুনানির দিন নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর শিক্ষকদের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মুনতাসির আহমেদ। গত ১৮ ফেব্রুয়ারি, হাইকোর্ট ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে রায় দেন। এই আদেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদন করে। পরে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন