News71.com
 Bangladesh
 04 Mar 25, 11:05 PM
 71           
 0
 04 Mar 25, 11:05 PM

অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা॥

অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা॥

 

নিউজ ডেস্কঃ অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ঠিক মাঝখানে 'স্মোক গ্রেনেড' ছুড়ে হামলা চালানো হয়। মঙ্গলবার (৪ মার্চ) দেশটির বিরোধীদলীয় আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভয়াবহ হামলা চালান। এ সময় সরকারদলীয় আইনপ্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চার মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষকদের, কৃষকদের এবং অন্যান্যদেরকে নিয়ে বড় ধরনের বিক্ষোভ-প্রতিবাদে পরিণত হয়েছে, যা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ-এর দশকব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি। হাজারো সার্বিয়ান সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। খবর জিও নিউজের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন