
নিউজ ডেস্কঃ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের পুঁজিবাজারের উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে।রমজান আমাদের সংযমের যে শিক্ষা দিচ্ছে তা ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে। শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ মাকসুদ বলেন, আমরা আমাদের জীবনে রমজানকে কাজে লাগাবো। সংযমের সঙ্গে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হবো। সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।