News71.com
 Bangladesh
 15 Mar 25, 11:04 PM
 171           
 0
 15 Mar 25, 11:04 PM

সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ॥

সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ॥

নিউজ ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার তাঁরা এই সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ফেসবুক পোস্টে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন