News71.com
 Bangladesh
 15 Mar 25, 11:05 PM
 98           
 0
 15 Mar 25, 11:05 PM

আলোচনার মাধ্যমে আরাকান আর্মির কাছে আটক ২৬ জেলেকে মুক্ত করল বিজিবি॥

আলোচনার মাধ্যমে আরাকান আর্মির কাছে আটক ২৬ জেলেকে মুক্ত করল বিজিবি॥

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ২৬ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত এনেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন ট্রানজিট জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। সাগরে মাছ ধরতে নেমে নাফ নদী ও মোহনা থেকে এসব জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পর তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। পরে নাফ নদী হয়ে জেলেদের নিয়ে আসে বিজিবি। বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান জানান, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা জেলেদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন