
নিউজ ডেস্কঃ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসকদের (ডিসি) কাজের মূল্যায়নের ভিত্তিতে র্যাংকিংয়ের উদ্যোগ নিয়েছে সরকার। ডিসিদের পাঁচ শতাধিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলোকে মূল্যায়নে সূচক নির্ধারণের প্রাথমিক কাজ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, ডিসিদের মূল্যায়নে তারা সূচক নির্ধারণের প্রাথমিক কাজ শুরু করেছেন। এজন্য একটি নীতিমালা দরকার। সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো নির্দেশনা এলে সেগুলো প্রাধান্য দিয়ে নীতিমালা করবেন।
চলতি বছর ডিসি সম্মেলনের সময় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ডিসিদের র্যাংকিংয়ের কথা বলেন। বিষয়টি আমলে নিয়ে কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, এটা (ডিসি র্যাংকিং) নিয়ে আমরা কাজ করছি। র্যাংকিংয়ের জন্য কী কী ইন্ডিকেটর (সূচক) সেট করা হবে সেটা নিয়ে হোমওয়ার্ক করছি। এটা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। প্রধান উপদেষ্টা স্যার বলেছেন, আমরা কাজ করছি।