News71.com
 Bangladesh
 30 Mar 25, 04:58 PM
 184           
 0
 30 Mar 25, 04:58 PM

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা॥

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা॥

নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর এদিন বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার।বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। 

সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভায় ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন