News71.com
 Bangladesh
 12 Jan 26, 10:52 PM
 30           
 0
 12 Jan 26, 10:52 PM

বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক॥  

বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক॥   

নিউজ ডেস্কঃ সংকট কাটিয়ে উঠতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণে এই গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, এখন থেকে দেশীয় ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে এলপিজি আমদানি করা যাবে।

এলপিজি সাধারণত বাল্ক পরিমাণে আমদানি করা হয় এবং পরবর্তী সময়ে তা সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়। এ প্রক্রিয়ায় মজুত, সিলিন্ডারজাতকরণসহ বিভিন্ন কার্যক্রমে তুলনামূলক বেশি সময় লাগে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এলপিজিকে বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে শিল্পের কাঁচামাল হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালা অনুযায়ী, শিল্পের কাঁচামাল আমদানিতে সরবরাহকারী বা ক্রেতার ঋণের মাধ্যমে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত সময়সীমা পাওয়া যায়। এই সুবিধাই এখন এলপিজি আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন