News71.com
 Bangladesh
 27 Feb 26, 01:56 PM
 3           
 0
 27 Feb 26, 01:56 PM

মব সৃষ্টি করে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে॥ আইজিপি  

মব সৃষ্টি করে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে॥ আইজিপি   

নিউজ ডেস্কঃ মব কালচার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে কেউ কেউ এই সমস্যার সমাধান চান না, বরং মব থেকে ফায়দা নিতে চান। পুলিশ সেই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের ভেতরে থেকে শক্তি প্রয়োগ করবে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিদেশী কোন বিনিয়োগ আসবে না। আইজিপি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যে অভিযোগ আছে, তা আইনশৃঙ্খলার ভেতরে থেকেই উত্থাপন করুন, প্রয়োজনে আলোচনার টেবিলে বসুন। মব কালচার থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান আইজিপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন