News71.com
 Bangladesh
 12 May 26, 02:02 PM
 1           
 0
 12 May 26, 02:02 PM

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি॥  

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ আরও তীব্র হয়েছে। সোমবার (১১ মে) চারজন সংসদীয় সচিব পদত্যাগ করার পাশাপাশি লেবার পার্টির ৭০ জনেরও বেশি সংসদ সদস্য (এমপি) প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেছেন। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির নজিরবিহীন বিপর্যয়ের পর স্টারমার নিজের অবস্থান ব্যাখ্যা করতে লন্ডনে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিলেও, তা ক্ষোভ প্রশমনে ব্যর্থ হয়েছে। তার নিজ দলের নেতারাই মনে করছেন, প্রধানমন্ত্রী হিসেবে স্টারমার তার কর্তৃত্ব হারিয়েছেন এবং ২০২৯ সালের সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, খোদ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরাও এখন স্টারমারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদসহ অন্তত তিনজন ক্যাবিনেট মন্ত্রী প্রধানমন্ত্রীকে তার বিদায়ের একটি সময়সীমা নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন