News71.com
 Bangladesh
 06 Jun 26, 07:04 PM
 13           
 0
 06 Jun 26, 07:04 PM

ডিএমপির ট্রাফিক জরিমানার নামে ভুয়া এসএমএস সম্পর্কে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ।।  

ডিএমপির ট্রাফিক জরিমানার নামে ভুয়া এসএমএস সম্পর্কে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ।।   

নিউজ ডেস্কঃ এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ধার্যকৃত জরিমানা আদায়ের ব্যাপারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসী এসএমএস পাচ্ছেন। ডিএমপি’র ট্রাফিক বিভাগ সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রাপ্ত এসএমএস সমূহ সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। ডিএমপি’র ট্রাফিক বিভাগ এআই/ভিডিও মামলাসমূহ নিম্ন প্রক্রিয়ায় নিস্পত্তি করে থাকে:

১. ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৮ অমাণ্যকারী যানবাহনে মামলা দেওয়া হলে আপনার ঠিকানায় সংশ্লিষ্ট বিভাগের/ট্রাফিক টেকনিক্যাল ইউনিটে দায়িত্বপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরযুক্ত একটি পত্র প্রেরণ করা হচ্ছে।

২. কেবলমাত্র ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ মোবাইল নাম্বার হতে প্রয়োজনে আপনার নিকট এসএমএস পাঠানো হবে।

৩. ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং (উপায় এবং সিবিবিএল) এ পরিশোধ করা যায়।

৪. ডিএমপি’র ট্রাফিক বিভাগ কখনই আপনার নিকট কোন পিনকোড, পাসওয়ার্ড এবং ওটিপি ইত্যাদি জানতে চাইবে না। ট্রাফিক এআই/ভিডিও মামলা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ডেল্টা-৩, মোবাইল নং-০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ এবং ৯৯৯ যোগাযোগ করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দ্বারা জনসাধারনকে বিভ্রান্ত/প্রতারিত না হওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য এই বিষয়ে সন্মানিত গাড়ির মালিক ও ব‍্যবহারকারিদের বিভ্রান্ত না হওয়ার জন‍্য নিউজ৭১ একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন