News71.com
 Bangladesh
 07 Jun 26, 11:02 AM
 12           
 0
 07 Jun 26, 11:02 AM

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন আজ॥  

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন আজ॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন আজ। রোববার (৭ জুন) রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা শেষে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে গতকাল বিকেল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠেছে। ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার। এর আগে, গত বছর অক্টোবরের নির্বাচনের সময় আমিনুল ইসলাম ছিলেন বোর্ড সভাপতির দায়িত্বে, এবার অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগের নির্বাচনটা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন