News71.com
 Bangladesh
 23 Jun 26, 01:26 PM
 7           
 0
 23 Jun 26, 01:26 PM

বাংলাদেশ সীমান্তে আরও ৩ স্থলবন্দর গড়ছে ভারত॥  

বাংলাদেশ সীমান্তে আরও ৩ স্থলবন্দর গড়ছে ভারত॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও নেপালের সঙ্গে ভারতীয় পণ্য ও মানুষ চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে নতুন করে ৭ থেকে ৮টি আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সীমান্তজুড়ে ছড়িয়ে থাকা এসব অবকাঠামো তৈরি করবে ভারতের ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই)। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতের একমাত্র স্থলবন্দর রয়েছে পেট্রাপোলে, যা বনগাঁর কাছে ভারত–বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

স্থলবন্দর উন্নয়নের জন্য যেসব স্থান চিহ্নিত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—উত্তরবঙ্গের ভারত–নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কি, উত্তর ২৪–পরগনার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা, দিনাজপুরের হিলি এবং আলিপুরদুয়ারের বীরপাড়া। এলপিএআই কয়েক মাস ধরেই এসব স্থানের কিছু অংশকে আধুনিক স্থলবন্দর অবকাঠামোয় রূপান্তরের চেষ্টা করছে। বর্তমানে এসব এলাকায় স্থল কাস্টমস স্টেশনের উপস্থিতিতে বাণিজ্য কার্যক্রম চললেও, সেগুলোকে যানবাহনের নির্বিঘ্ন চলাচলের উপযোগী টার্মিনালসহ আধুনিক বন্দরে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু সীমান্ত এলাকায় প্রয়োজনীয় জমি না পাওয়ায় উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে আটকে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন