
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।মুন্সিগঞ্জের শ্রীনগরের মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি করেছিলেন। ৭ সেপ্টেম্বর রিটের বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। এর আগে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত বছরের ১২ মে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।