News71.com
 Bangladesh
 13 Sep 26, 01:53 PM
 3           
 0
 13 Sep 26, 01:53 PM

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট॥  

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট॥   

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস করে জারিকৃত পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির রোববার ১০ জন আবেদনকারীর পক্ষে রিটটি দায়ের করেন। আবেদনকারীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ শানেওয়াস, অ্যাডভোকেট ছাব্বির রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান।

আবেদনে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। রিটে গত ২৭ আগস্টের জারিকৃত পরিপত্র বাতিলের প্রার্থনা করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, ওই পরিপত্র বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য মামলায় আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, এর আগে ২০২৫ সালের ২ মার্চ অনুরূপ একটি পরিপত্র জারি করা হলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে তার কার্যকারিতা স্থগিত করেন। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। পরবর্তীতে ওই পরিপত্রটি বাতিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন