News71.com
 Bangladesh
 02 Oct 26, 12:11 PM
 26           
 0
 02 Oct 26, 12:11 PM

সংরক্ষিত আসন যে দলের বরাদ্দ তাদেরই থাকবে॥ ইসি  

সংরক্ষিত আসন যে দলের বরাদ্দ তাদেরই থাকবে॥ ইসি   

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের নারী সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে অবহিত করার পরই আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে আসনটি পূরণ করবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আব্দুর রহমানেল মাছউদ। ইসি জানান, এ শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে; একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনার মাছউদ বলেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে। আসনটি যার কোটায়, শূন্য হওয়ার পরও সেই দল বা জোটই আসনটি পাবে। ইসি জানান, শূন্য আসনটি বিএনপি জোটেরই থাকছে। তফসিলের পর বিএনপি যাকে মনোনয়ন দেবেন তিনিই নতুন এমপি হতে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন