News71.com
 Bangladesh
 03 Oct 26, 11:39 AM
 2           
 0
 03 Oct 26, 11:39 AM

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ॥ ইপিবি  

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ॥ ইপিবি   

নিউজ ডেস্কঃ তৈরি পোশাকসহ কয়েকটি প্রধান রপ্তানি খাতের ভালো পারফরম্যান্সে টানা দ্বিতীয় মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৪ কোটি ডলারে পৌঁছেছে। এ নিয়ে টানা দুই মাস রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হলো। এর ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৪ শতাংশে।

ইপিবির তথ্য বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় ছিল ৩৬৩ কোটি ডলার। এক বছরের ব্যবধানে এবার আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ডলার। সেপ্টেম্বরেও দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) ভালো প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ২৮৪ কোটি ডলারের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন