News71.com
 Bangladesh
 15 Nov 26, 11:29 AM
 12           
 0
 15 Nov 26, 11:29 AM

অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনে অনেক সীমাবদ্ধতা ছিল॥ এম সাখাওয়াত হোসেন  

অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনে অনেক সীমাবদ্ধতা ছিল॥ এম সাখাওয়াত হোসেন   

নিউজ ডেস্কঃ সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনেক ভুল ও সীমাবদ্ধতা ছিল। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের দায়িত্ব তাঁদেরই নেওয়া উচিত ছিল। আজ শনিবার রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এম সাখাওয়াত হোসেন বলেন, তাঁরা ভেবেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা কঠিন। রাজনৈতিক চাপ ও নানা স্বার্থের কারণে সরকার সহজে এসব উদ্যোগ নিতে পারে না। তবে তাই বলে পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযো

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন