
নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে আইনি সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়া বা সুযোগেই বাংলাদেশে আসবেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাঁকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া। ওনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’ শেখ হাসিনার আইনি অধিকার ও দেশে ফেরা প্রসঙ্গে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ও সংবিধানের প্রসঙ্গ টানেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী উল্লেখ করেন, সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।