
নিউজ ডেস্কঃ বিশ্বে স্থূলতার ঝুঁকি বিষয়ক সচেতনতা তৈরি করতে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থানে কাজ করছেন ভিএলসিসির প্রতিষ্ঠাতা বান্দানা লুথরা। নিষ্ক্রিয় জীবন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিদ্রাহীনতা, নগরায়ণ এবং জেনেটিক কারণ স্থূলতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এরই প্রেক্ষিতে গত ২৮ বছর ধরে ভিএলসিসি স্থূলতা বিরুদ্ধে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের বিবাহিত নারীদের মধ্যে প্রতি পাঁচ জনের মধ্যে একজন স্থূলতায় আক্রান্ত, আর এই সংখ্যা গ্রামের থেকে শহরের আরো বেশি।
১. স্থূলতার সাথে ডায়াবেটিসের গভীর সম্পর্ক; বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিস আক্রান্ত দেশের মধ্যে পঞ্চম যেখানে প্রতি ১১ জনের মধ্যে ১ জন বা বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ৮.৩ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত।
২. উচ্চ রক্তচাপ, হাইপার থাইরয়েড, পিসিওএস, ডায়াবেটিস, বাত এবং বিভিন্ন ধরণের ক্যান্সারের জন্য শারীরিক স্থূলতার অন্যতম কারণ। শুধু তাই নয়, বর্তমানে শিশু এবং বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের মধ্যেও স্থূলতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ভিএলসিসি গত মাসে স্থূলতা প্রতিরোধ দিবসের ১৫ বছর পূর্তি উপলক্ষে স্ট্যান্ড আপ ক্যাম্পেইনের আয়োজন করে। এখানে দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজের মাধ্যমে কীভাবে স্থূলতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো যায় সে ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করা হয়। ভিএলসিসি’র আয়োজিত স্থূলতা প্রতিরোধ ক্যাম্পেইন একটি বৃহত্তর জনস্বাস্থ্য বিষয়ক আন্দোলনে পরিণত হয়েছে।
ভিএলসিসি’র প্রতিষ্ঠাতা বান্দানা লুথরা বলেন, বাংলাদেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেশ, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুব দ্রুত উন্নত হচ্ছে। দেশের মধ্যে একটি বৃহৎ মধ্যবর্তী আয়ের গোষ্ঠী রয়েছে যাদের সৌন্দর্য বৃদ্ধি এবং সুস্থতার জন্য ভিএলসিসির মতো বিভিন্ন ব্র্যান্ডের অপার সম্ভাবনা রয়েছে। বিশেষত যখন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মানুষদের স্বাস্থ্য সচেতনতা এবং তরুণদের মধ্যে সৌন্দর্য্যবোধ বৃদ্ধি ও বিভিন্ন সাজ সজ্জার প্রশিক্ষণ দিবে তখন তাদের মধ্যে ভিএলসিসি নিজেকে খুঁজে পাবে।
তিনি বলেন, ভিএলসিসিতে গ্রাহকদের সর্বোত্তম সেবার নিশ্চয়তা দিতে মূল্য ফেরতের নিশ্চয়তা দিচ্ছি। এছাড়া আমরা গ্রাহকদের জন্য বৃহৎ পরিসরে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করেছি। এসব পদক্ষেপ নেওয়ার লক্ষ্য হচ্ছে গ্রাহকদেরকে আগের চেয়ে আরো বেশি করে ক্ষমতা দেওয়া।
বান্দানা বলেন, আমরা কর্মীদের ক্ষেত্রে যে দর্শন অনুসরণ করি তা হল নতুন কর্মীদের উন্নয়নের জন্য আমরা প্রশিক্ষণের উপর অত্যধিক গুরুত্ব দেই যেন তারা গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে পারে। অন্যদিকে অর্থনীতির সর্ব ক্ষেত্রেই ভিএলসিসি মেধাবীদের উপর বিনিয়োগে সর্বদা গুরুত্ব আরোপ করে।
ভিএলসিসি গত বছর ডিএনএ-স্কিন নামের এক নতুন সেবার প্রবর্তন করেছিল। আর এ বছর চর্বি জমানোর জন্য কুলস্কাল্পটিং নামের নতুন আরেক সেবার উদ্ভাবন করেছে ভিএলসিসি। এটি এফডিএ (ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) থেকে ছাড় প্রাপ্ত অস্ত্রপাচারহীন চিকিৎসা ব্যবস্থা যেখানে নিয়ন্ত্রিত শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে চর্বি অপসারণ করা হয়। এ ছাড়া শরীরের আকৃতি নিয়ন্ত্রণের জন্য কার্ভ এক্সপার্ট থ্রি ডি পাওয়ার শেপার থেরাপির চালু করেছে ভিএলসিসি। এটা শরীরের জমাকৃত চর্বি ভেঙ্গে ফেলে বিষক্রিয়া দূর করে দৃঢ় শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, দেহের সৌন্দর্য বৃদ্ধি এবং ওজন কমানোর জন্য ১৯৮৯ সালে একটি সেবা প্রতিষ্ঠান শুরু করেন মিসেস বান্দানা লুথরা যা পরবর্তীতে ১৯৯৬ সালে ভিএলসিসি হেলথ কেয়ার লি. নামে অন্তর্ভুক্ত হয়। এটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তার মানসম্মত পণ্য এবং সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে ব্যাপক আস্থা অর্জন করেছে। ভিএলসিসি’তে প্রায় ৪০০০ পেশাজীবী কাজ করেন যাদের মধ্যে রয়েছে ডাক্তার, পুষ্টিবিদ, ফিজিওথেরাপিস্ট এবং কসমেটিওলজিস্ট।