
সাইফ উল্লাহ, প্রতিনিধি,সুনামগঞ্জ: অকাল বন্যা থেকে হাওরের ফসল রক্ষা এবং শুকনো মৌসুমে নৌ চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ১৩২ কি.মি. নদী খননের প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্যে দু’টি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাসের অপেক্ষায় আছে। এছাড়া নদী খননের তিনটি কাজের দরপত্রের যাচাই-বাছাই চলছে। আগামী বছরই বিশাল ব্যয়ের এই কর্মযজ্ঞ শুরু হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পাশুয়া থেকে শুরু করে সুলেমানপুর, পাটলাই নদী হয়ে টেকেরঘাটে ৪২কি.মি. নদী খনন হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৭৪ কোটি টাকা। দিরাইয়ের চাপতির হাওরের মুখ থেকে শুরু হয়ে দাওর বিল হয়ে গুদির মুখে ২৮কি.মি. নদী খননে ব্যয় হবে ২০ কোটি টাকা। এই দুটি প্রকল্পের প্রস্তাবনা পানি স¤পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে পাঠানো হবে পরিকল্পনা কমিশনে। পরিকল্পনা কমিশনে পাস হলেই দরপত্র আহ্বান করা হবে।
হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের আওতায় কাজগুলো করা হবে। এছাড়া যাদুকাটা নদীতে ৬ কি.মি. আপার বৌলাইয়ে ১৬ কি.মি. পুরাতন সুরমায় ৪০ কি.মি. নদী খনন করা হবে। ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ১২ কোটি, ৩৪ কোটি ও ১০ কোটি টাকা। এই ৬২ কি.মি. নদী খননের প্রকল্প পরিকল্পনা পাস হয়েছে। বর্তমানে দরপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের উপজেলার নদীগুলো তাদের স্বাভাবিক গতি পথ ফেরত পাবে। নাব্যতা ফিরে পেলে শুকনো মৌসুমে এসব নদী দিয়ে নৌ-চলাচল করতে পারবে।
ব্যবসায়ীরা জানান, সুনামগঞ্জের বালি-পাথর, কয়লা নদী পথে সারাদেশে সরবরাহ করা হয়। শুকনো মৌসুমে সুনামগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ৭, ৮টি পয়েন্টে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অনেক সময় নৌ-চলাচল করতে পারে না। এতে বালি-পাথর, কয়লা ব্যবসায়ী, পরিবহন মালিক, শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া এসব স্থানে চাঁদাবাজির শিকার হতে হয় তাদের।বালু-পাথর ব্যবসায়ী মানিক মিয়া জানান, ভরাট হয়ে যাওয়া নদীর তলদেশ খননের জন্য আমার ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলাম। নদী খনন হলে আমরা ব্যবসায়িকভাবে
লাভবান হব।বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, হাওর
এলাকায় অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর আগাম বন্যায় হাজার হাজার কৃষক নিঃস্ব হয়ে যান। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় নৌ চলাচলে বিঘœ ঘটে, আগাম বন্যায় ফসল ডুবিল ঘটনা ঘটে। যে প্রকল্পগুলো হাতে নেয়া হয়েছে তা শেষ হলে হাওর এলাকার নদীগুলো নাব্যতা ফিরে পাবে বলে আমরা আশা করি। সুনামগঞ্জের ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আওয়ামীলীগ সরকার হাওরাঞ্চলের উন্নয়নের ভুমিকা অপরিসীম, হাওরকে গুরুত্ব সহকারে দেখছেন জাতির কন্যা শেখ হাসিনা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, ১৩২ কি.মি. নদী খনের কাজ শেষ হলে শুকনো মৌসুমে সুনামগঞ্জের নদীগুলোর গতিপথ স্বাভাবিক থাকবে। আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবে লাখ লাখ হেক্টর জমি। আশা করছি আগামী বছর থেকেই প্রকল্পের কাজ শুরু হবে।