News71.com
 Bangladesh
 24 Dec 16, 08:11 PM
 2343           
 1
 24 Dec 16, 08:11 PM

খুলনা জেলা পরিষদ নির্বাচনে ভোট নিয়ে শঙ্কিত ভোটার ।। আতংকে খুলনাবাসী- ক্ষুব্ধ প্রতিদন্ধী প্রাথীদ্বয়

খুলনা জেলা পরিষদ নির্বাচনে ভোট নিয়ে শঙ্কিত ভোটার ।। আতংকে খুলনাবাসী- ক্ষুব্ধ প্রতিদন্ধী প্রাথীদ্বয়

নিউজ ডেস্ক : আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে ভোটদান নিয়ে শংকিত ভোটারগণ । অজানা আতংকে দিন কাটাচ্ছেন জনসাধারন। ভোটের দিন যতই এগিয়ে আসছে শঙ্কা ততই বাড়ছে। জেলা পরিষদ নির্বাচন নিয়ে সারাদেশে উৎসবমুখর পরিবেশ হলেও খুলনার চিত্র সম্পূর্ণ ভিন্ন । মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিন থেকে শুরু করে এখানে একচেটিয়াভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন সদ্য বিদায়ী জেলা পরিষদ প্রসাশক, আসন্ন নির্বাচনের অন্যতম প্রতিদন্ধী শেখ হারুনুর রশীদ । শেখ হারুনের প্রতিদন্ধী প্রাথীদ্বয় অভিযোগ করেছেন এ বিষয়ে একাধীকবার খুলনার জেলা প্রসাশক ও রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন কমিশনের দারস্থ হয়েও কোন লাভ হয়নি। সব মিলিয়ে খুলনায় জেলা পরিষদ নির্বাচন এখন বাংলাদেশের সকল রাজনৈতিক মহলে আলোচনার মুল ইস্যু হয়ে উঠেছে ।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথী অজয় সরকার (চিংড়ী মাছ প্রতীক) প্রধান নির্বাচন কমিশনার বরাবরে ভোট নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছন । অজয় সরকার লিখিত অভিযোগে জানান আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে ভোটারদের মাঝে সুষ্ঠ ভোট দান নিয়ে অনেক শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে। ভোটারদের প্রকাশ্যে ভয় দেখিয়ে ভোট দিতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। আমার প্রতিদন্ধী প্রার্থী শেখ হারুনুর রশিদ প্রতিটি কেন্দ্রে একাধিক ব্যক্তির উপর দায়িত্ব দিয়ে বলে এসেছেন সকল ভোটারদেরকে ঐ নির্ধারিত ব্যক্তিকে দেখিয়ে ব্যালেটে আনারস প্রতীকে সিল মারতে হবে।

প্রতিদন্ধী প্রার্থী ও তাদের সমর্থকদের এধরনের হুংকারে আমাদের নির্বাচনী কর্মী ও সাধারন ভোটাররা শঙ্কিত। পরিস্থিতি এতটাই খারাপ যে, কেন্দ্রে প্রকাশ্যে আমার এজেন্ট হলে তাদের মেরে লাশ বানিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তারা পাইকগাছা, ডুমুরিয়া, বটিয়াঘাটা এলাকায় আমাদের ১ ডজন এর বেশী কর্মীকে মারপিট করে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। অনেক ক্ষেত্রে পুলিশও শেখ হারুনা রশিদের পক্ষে নগ্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যে কারনে জনমনে পুলিশের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন ও অবিশ্বাস তৈরী হয়েছে। এবং ভোটের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

অজয় সরকার আরও অভিযোগ করেন ভোটে কারচুপি , ভয়ভীতি প্রদর্শন ও কেন্দ্র দখলের লক্ষ্যে ইতিমধ্যেই জেলায় খুলনার পার্শ্ববর্তী জেলা বাগেরহাট, পিরোজপুর ও যশোর থেকে শতাধিক অস্ত্রধারী ক্যাডার সমাবেশ ঘটিয়েছেন শেখ হারুনুর রশীদের লোকজন। গত কয়েকদিন তারা জেলাব্যাপী মোহড়া দিচ্ছে ও চিংড়ি মাছের পক্ষে কাজ করা কর্মী সমর্থকদের মারপিঠ করছে ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে । গতকালও হরিনটানা থানার কৈয়ার বাজারে আমার কর্মী গৌরাঙ্গকে মারপিঠ করা হয়েছে । তার ২ দিন আগে অমল, রিপনকে মারপিঠ করে মূমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায় । এছাডাও মিন্টু ও জনিকে মারপিঠ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

তিনি বলেন শেখ হারুন মনোনয়ন পত্র জমা দেয়ার আগেই নির্দলীয় এই নির্বাচনে সকল নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার জন্য সভাকরে দলীয় হুইপ জারী করেছেন । তার এই সভায় খুলার কয়েকজন সংসদ সদস্য ছাড়াও সরকারের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দও উপস্থিত ছিলেন। যেটা কমিশন ঘোষিত বিধিমালার ২২ ধারার লংঘন। কারন ২২ ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ন ব্যাক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় কোন প্রকার প্রচারনায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহন করতে পরিবে না ।

এছাড়াও তিনি প্রতিটি উপজেলা সদর ও গুরুত্বপূর্ন এলাকাগুলিতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে চলেছেন সর্বোপরি তিনি শো-ডাউন দিয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে সমাবেশ করে মনোনয়ন পত্র দাখিল করেছেন । যা রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে স্থাপিত সিসি টিভিতে রেকর্ড রয়েছে । যেটা নির্বাচন কমিশন কতৃক প্রনীত আচরন বিধির ৭ ও ১১ ধারার সম্পূর্ণ লংঘন । বিধি ১১ এর ১ উপধারায় বলা হয়েছে মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের কোন প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাইবে না বা প্রাথী ৫ জনের অধিক সমর্থক লইয়া মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারিবেন না ।

অজয় সরকার বলেন ," আমার প্রতিদন্ধি প্রাথী জনাব হারুন উর রশীদ ও তার সফর সঙ্গীরা প্রতিটি সভা সমাবেশ ও জনসভায় প্রকাশ্যে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন ও আমাকে ভোট চাইতে বাঁধা দিবেন বলে শাসাচ্ছেন। তিনি আমার বিরুদ্ধ চরম মিথ্যাচার করে আমাকে সন্ত্রাসী হিসেবে হেয় প্রতিপন্ন করে আমার ব্যক্তিগত চরিত্র হনন করছেন এবং তা একাধিক সংবাদ পত্রে ফলাও করে প্রকাশ করেছেন । সর্বশেষ ফটোগ্রাফির কারসাজি করে একটি কুরুচিপূর্ন মিথ্যা পোষ্টার ছাপিয়ে তা জনসমক্ষে প্রকাশ করেছেন । যা নির্বাচনী আচরন বিধির ১৮ ধারা অনুযায়ি যেটা সম্পুর্ণ নিষিদ্ধ । বিষয়টি সম্পর্কে দেশের প্রধান গোয়েন্দা সংস্থাগুলোকে অবগত করা হয়েছে ।"

তিনি আরও অভিযোগ করে বলেন সরকারি প্রসাশনকে শেখ হারুন এতটাই নগ্নভাবে ব্যবহার করছেন যে তার নির্বাচনী সমাবেশে থানার ওসিকে বিশেষ অতিথি হিসেবে ব্যানার দিয়ে ভোটারদের এক প্রকার ভীতি বা চাপ সৃষ্টি করে ভোটে জয়ী হতে চাইছেন।  তাছাড়াও কমিশন ঘোষিত এই নির্দলীয় নির্বাচনে তিনি নিজ পোষ্টারে নিজেকে আওয়ামিলীগ সমর্থিত প্রাথী হিসেবে প্রচারনা চালিয়ে বাড়তি ফায়দা লোটার চেষ্টা করছেন যা সম্পূর্ণ বে-আইনি এবং নির্বাচন কমিশন ঘোষিত নীতিমালা পরিপন্থি ।

অজয় সরকার আক্ষেপ করে বলেন, নির্বাচন কমিশন ঘোষিত সম্পূর্ণ নির্দলীয় এই নির্বাচনকে রাজনৈতিক রং লাগিয়ে আমার প্রতিদন্ধী প্রাথী শেখ হারুন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছেন ।এই সকল বিষয়ে নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনকে বহুবার লিখিতভাবে জানানোর পরও তারা কোন ব্যবস্থা নেয়া তো দুরের কথা অভিযুক্তদের কোন নোটিশ পর্যন্ত দেয়নি । ফলে দিনে দিনে শেখ হারুনের এই আচরন বিধি ভাঙ্গার প্রবনতা বেড়েই চলেছে । বর্তমানে জেলার নির্বাচনী পরিস্থিতি এতটাই খারাপ যে আগামি ২৮ তারিখে ভোটের কোন পরিবেশ নাই । পরিস্থিতির উন্নতি না হলে আসন্ন জেলা পরিষদের ভোটে জনরায়ের প্রতিফলন ঘটবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন