News71.com
 Bangladesh
 26 Dec 16, 06:48 PM
 6042           
 0
 26 Dec 16, 06:48 PM

শেখ হারুনকে আসন্ন নির্বাচন কেন্দ্রীক কিছু প্রশ্ন করেছেন প্রতিদন্ধী প্রার্থী অজয় সরকার

শেখ হারুনকে আসন্ন নির্বাচন কেন্দ্রীক কিছু প্রশ্ন করেছেন প্রতিদন্ধী প্রার্থী অজয় সরকার

নিউজ ডেস্ক : নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে গতকাল খুলনা জেলা পরিষদের সম্ভবনাময় চেয়ারম্যান প্রার্থী অজয় সরকার তার ব্যক্তিগত অনুভুতি, জিজ্ঞাসা , অভিযোগ ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে খোলামেলা অনেক কথাই লিখেছেন । কিছু জিজ্ঞাসা তার সরকার, জনগনের ও নিজের কাছে আর কিছু জিজ্ঞাসা তার খুলনা জেলা পরিষদের নির্বাচনে অন্যতম প্রতিদন্ধী প্রার্থী শেখ হারুনুর রশীদের কাছে । এই জিজ্ঞাসার পাশাপাশি তাকে নিয়ে চলা অপপ্রচারের জবাবও দিয়েছেন তিনি । অনেক সত্য বেরিয়ে এসেছে তার লেখনিতে । মানুষের মনের অনেক প্রশ্নের খোলামেলা তথ্য বহুল জবাব রয়েছে তার লেখায় । পাঠকদের উদ্যেশ্যে অজয় সরকারের ফেসবুক স্ট্যাটাসের অংশ বিশেষ হুবহু প্রকাশ করা হল ।

অজয় সরকার লিখেছেন," আমি খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি, এটা কি আমার অপরাধ ? আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার কি আমার নেই ? খুলনার স্থানীয় জনপ্রতিনিধিরা জেলা পরিষদে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে কি পারবেন না? তারা কি চেয়ারম্যান পদে তাদের ভোট দেওয়ার অধিকার রাখেন না ? জেলার পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে আমার নির্বাচনে দাঁড়ানোর কোন অধিকার নেই । জনমানুষের কল্যানে কাজ করার অধিকার সকলের থাকলেও আমার নাই। দেশের সংবিধান আমাকে সেই অধিকার দেইনি। নির্বাচনে দাড়িয়ে আমি মহা ভুল বা অন্যায় করে ফেলেছি। মানুষের স্নেহ ,ভালবাসা পাওয়ার কোন অধিকার আমাদের সংবিধান আমাকে দেইনি। তেমনি সাধারণ মানুষেরও আমাকে পছন্দ করার কোন অধিকার নাই। নির্বাচনে প্রার্থী হবার পর আমাকে তো হেনস্থা হতেই হল উপরন্ত কেউ আমার নাম করলেই তার উপর নেমে আসছে অত্যাচার আর নির্যাতনের খড়গ।

আমার পিতৃসমতুল্য খুলনার বর্ষীয়ান শ্রদ্ধাভাজন জননেতা শেখ হারুনুর রশীদের কাছে কয়েকটা প্রশ্ন জানতে ইচ্ছা করে , সরাসরি সময় ও সুযোগ না থাকায় প্রশ্নটা আমি সোস্যাল মিডিয়ার মাধ্যমে তার কাছে জানতে চাই , " আপনি শেখ হারুন খুলনা তথা সারা দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য দীর্ঘ আন্দোলন করেছেন, বিভিন্ন সময় জেল-জুলুম, হুলিয়া সহ্য করেছেন, আজ সেই হারুন ভাই আপনি সব যায়গায় প্রকাশ্যে আপনাকে ভোট দেওয়ার জন্য শাসাচ্ছেন । তাও আবার ভোটার সাধারন কেউ নয় জন প্রতিনিধিদের মত হেবিওয়েট ভোটার । আপনার এমন আচরন কি মানায় ? আপনার কাছ থেকে খুলনাবাসী এমন আচরন প্রত্যাশা করে ? আসলে আপনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন ?

হারুনভাইকে বলি, আমাকে এত ভয় পাচ্ছেন কেন? আপনার কাছে আমি কি কোন তুলনাযোগ্য প্রাথী ? আমার বয়সই বা কত ? যতদুর জেনেছি আমার জন্মের এক যুগেরও বেশী আগে থেকেই আপনি খুলনার নেতা । তুলনা করলে আপনি হিমালয় পর্বত আর আমি তার সামনে একটা তৃনলতা । তাহলে স্বস্থি কেন পাচ্ছেন না? ফাঁকা মাঠ, তার উপর আমাকে তো মাঠে থাকতেই দিলেন না । এতটাই দূর্ভাগ্য যে ভোটারদের শতকরা ৮০ ভাগই আমাকে কখনও দেখেননি। তাদের কাছে ভোট চাইতেও পারলাম না । নির্বাচনে দাঁড়িয়ে ভোটারদের কাছে যেতে না পেরে খুব অপরাধি বলে মনে হয় নিজেকে । আর আপনিতো একক ভাবে মাঠে আছেন, তারপরও আপনার এত ভয় কিসের? কিসের এত শঙ্কা আপনার ? মানুষের প্রতি কি আপনার একটুও আস্থা নেই ? ভরসা নেই ? তাহলে কি ধরে নিব মানুষ আপনাকে প্রত্যাক্ষান করেছে ? তাই এবার ভোটের আগে নামলেন আমার চরিত্র হনন ও মিথ্যাচারে ।

ভোটারদের বিভ্রান্ত করার জন্য আমার নামে কুৎসা রটিয়ে মিথ্যাচার করে একটি রঙ্গিন পোষ্টার বের করলেন।ঘোলা জলে মাছ স্বীকার করতে চাইছেন । কিন্ত হারুন ভাই আপনাকে বুঝতে হবে এই ভোটাররা তো সাধারন ভোটার নয়, তাদের বিভ্রান্ত করা কি এতটাই সহজ ? এই নির্বাচনে যারা ভোটার তারা প্রত্যেকেই সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দেন । জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি । তাদের কি এত সহজে বোকা বানানো যায় ? আমি সত্যি এতটা খারাপ হলে গত ১৫ বছর আপনারা কেন সহ্য করলেন ? কেন সত্যটা প্রকাশ করে আমাকে সমাজ থেকে বিতাডিত করলেন না । এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা ?

এবার আমার নামে আপনাদের প্রকাশ করা একটি রঙ্গীন পোষ্টারে আমার বিরুদ্ধ আনীত অভিযোগ সম্পর্কে আমার কিছু জবাবদিহিতা সকলের জ্ঞাতার্থে জানাতে চাই। আপনাদের পোষ্টারের বামপাশে উপরে আমাকে ২০০০ সালে গ্রেফতার করা হয়েছিল মর্মে একটি ছবি প্রকাশ করা হয়েছে আর তার ঠিক নিচে ২০০২ সালের ১৪ আগস্ট ২য় দফায় আবারও গ্রেফতার করা হয়েছে মর্মে বলা হয়েছে । কিন্ত দুইটা ছবিতে আমার গায়ের গেঞ্জি ও হাফ প্যান্ট দেখে কি বোঝা যাচ্ছে না এই গুলিতে আমার পরিহিত একই জামা কাপড় ? তাহলে কোনটা সত্যি হবে ? আমি বার বার একই পোশাক পরে গ্রেফতার হই, নাকি পোষ্টারের ছবি / তথ্য মিথ্যা ? সত্য-মিথ্যা যাচাই ও বিচারের ভার আমি খুলনার সচেতন মানুষের কাছে রাখলাম।

আসলে আমি জীবনে একবারই গ্রেফতার হই সেটি ২০০২ সালের ১৪ আগষ্ট । তার আগে সম্ভবত ১৯৯৮ সালে ডুমুরিয়ার সাহস ইউনিয়ের কেয়াখালী-রমাখালী খালে লোনাপানি বিরোধী আন্দোলন করতে গিয়ে বর্তমান মাননীয় প্রতিমত্রী নারায়ন চন্দ্রের সহযোগী হিসেবে একটি মামলায় আমি আসামী হলেও আটক হয়নি । তদন্ত শেষে পুলিশ আমাকে এ মামলা থেকে অব্যাহতি দেয় । এছাডা আমার নামে কোনদিন আর কোন মামলাতো দুরের কথা কখনই কোন সাধারন ডায়েরি পর্যন্ত ছিলনা । অথচ আপনাদের ভাষায় আমি চরমপন্থি, ভয়ঙ্কর সন্ত্রাসী ।

২০০১ সালের ১লা অক্টোবর নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতা হারানোর পর ডুমুরিয়ার বহুল আলোচিত একটি রাজনৈতিক হত্যা মামলায় আমাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয় । যে মামলায় ডুমুরিয়া উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার ও সাধারন সম্পাদক নুরুদ্দীন আল মাসুদ সহ খুলনা জেলা ও ডুমুরিয়া থানা আওয়ামিলীগের প্রায় দেড় ডজন নেতাকর্মীকে আসামি হিসেবে আটক করা হয়েছিল । এসময় গ্রেফতার হওয়ার পর আমার নামে আরও একটি মামলা দেওয়া হয় । যে দুটি মামলায় আমাকে আসামি করা হয় তার একটি থেকে তদন্ত করে পুলিশ আমাকে অব্যাহতি দেয় ও অপরটি আদালত থেকে বেকসুর খালাস পাই। যা আমি আমার নির্বাচনী হলফ নামায় উল্লেখ করেছি । কোন সত্য গোপন করিনি।

আপনার কাছে সবিনয়ে জানতে চাই , আমি কি মামলায় আটক হলাম? রাজনৈতিক মামলায় না চরমপন্থি দলের সহযোগী হিসেবে ? আমি যদি নিষিদ্ধ ঘোষিত দলের নেতা বা চরমপন্থি হিসেবে আটক হতাম তাহলে আমার সাথে আটককৃত আওয়ামীলীগের অন্যান্য নেতারাও কি নিষিদ্ধ ঘোষিত দলের নেতা নয় ? কোনটা সত্যি ?যাচাইয়ের ভার আমি জনগনের উপর দিলাম।

পোস্টারের ডান পাসের উপরের ছবিতে আমাকে মদের গ্লাসের পাশে বসা একটি ছবিতে কুৎসিতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে । কিন্ত যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন আমি জীবনে কখনই চা-সিগারেটই খাইনি । আমার বড় নিন্দুক ও সমালোচকরাও যদি আমাকে কখনও সিগারেট খেতে দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে এই অপবাদ আমি মেনে নিব। যে ব্যক্তি চা-সিগারেট খায়না তার পক্ষে কি কোন প্রকার মাদক সেবন সম্ভব এটা সচেতন নাগরিকদের কাছে আমার প্রশ্ন ?

ডান পাশের অপর ছবিতে আমাদের প্রতিবেশী দেশ ভারত বর্ষের মহামহিম রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী , অকৃত্রিম বন্ধু শ্রী প্রনব মুখোপধ্যায়ের সাথে আমার একটি ছবিকে বলা হয়েছে এটা কম্পিউটারের সাহাজ্যে ফটোগ্রাফির কারসাজি । যে ছবিটি আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে সংগ্রীহিত বলে আমার ধারনা । ছবিটি সঠিক, না কোন ফটোগ্রাফির কারসাজি সেটি তো ফরেনসিক ল্যাবে পরীক্ষায় জানা সম্ভব । তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার ফেসবুক থেকে সংগ্রহ করে যে কেউ চাইলে এটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে দিতে পারেন। তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি প্রমান হয়ে যাবে । সব সত্য জনগনের সামনে চলে আসবে।

রইল বাকি আপনাদের ভাষায় জনগনকে প্রতারনা করে অর্জিত আমার অর্থের উৎসের কথা । আমি যদি কোন প্রতারক হই তাহলে সোস্যাল মিডিয়ার সামনে জোর গলায় বলছি কেউ সুনিদৃষ্ট একটা দাবী বা অভিযোগ নিয়ে আমার কাছে আসুন আমি অবশ্যই তার জবাবদিহিতা ও সমাধান দিব। আর আমার কষ্টে উপার্জিত অর্থ সম্পদ নিয়ে বক্তব্য হচ্ছে আমার কষ্টার্জিত প্রতিটি টাকার হিসাব দিয়েছি আয়কর বিভাগকে। যা নির্বাচনী হলফ নামায় উল্লেখ করেছি। আমি জানি আমার চার পাশে অনেক নেতা- এমপি, মন্ত্রী রয়েছেন যারা আমার চেয়ে বহুগুন সম্পদের মালিক । কিন্ত তারা তাদের সম্পদের সঠিক হিসাব দেন না আয়কর বিভাগকে বা অনেকে তথ্য গোপন করেন । তাই সকলে হয়ত জানতে পারেন না তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি সম্পর্কে ।

আপনার কাছে আমার প্রশ্ন তাহলে কি আমি সরকারকে আয় ব্যায়ের সঠিক হিসাব দিয়ে ভুল করলাম। সত্য গোপন করাই কি এদেশে নিয়ম। বিচারের ভার খুলনার সচেতন মানুষ তথা দেশবাসিকে অর্পন করলাম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন