News71.com
 Bangladesh
 12 Jan 17, 07:01 PM
 286           
 0
 12 Jan 17, 07:01 PM

দুর্নীতির মামলা আটকাতে খালেদার আবেদন বাতিল করেছে হাইকোর্ট ।

দুর্নীতির মামলা আটকাতে খালেদার আবেদন বাতিল করেছে হাইকোর্ট ।

নিউজ ডেস্ক : দুর্নীতির মামলা আটকাতে খালেদার আবেদন বাতিল করেছে হাইকোর্ট । আজ ট্রাস্ট দুর্নীতি মামলা আটকাতে বিএনপি নেত্রী খালেদার নতুন আবেদনের উপর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদেশে ভবিষ্যতে যে কোনো মামলায় সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে শপথ আইন যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে আইন সচিব ও রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয় আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। পরে বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, “সাক্ষ্য গ্রহণের সময় ‘গড’ এর নামে শপথ করতে হয়। বেগম জিয়ার ৩২ সাক্ষীর ক্ষেত্রে এটা করা হয়নি।” তবে আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাবেন বলে জানান এই আইনজীবী।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ২০০৯ সালে সুপ্রিম কোর্ট সাক্ষ্য নেওয়ার বিষয়ে যে সার্কুলার জারি করেছিলো সেটা নিশ্চিত করতে আইন সচিব ও রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এবং ফের সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি হাই কোর্টের আরেকটি বেঞ্চে বাতিল হওয়ার পর ৬ ডিসেম্বর রিভিশন আবেদন করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগের এ মামলার বিচার চলছে বকশীবাজারে ঢাকার তৃতীয় জজ আদালতের অস্থায়ী এজলাসে। ২০১০ সালে দায়ের হওয়া এ মামলার কার্যক্রম আটকাতে এর আগেও বেশ কয়েক দফায় হাই কোর্টে আবেদন করে বিফল হন বিএনপি চেয়ারপারসন।

মামলায় মোট ৩২ জনের সাক্ষ্যটগ্রহণ হয়েছে। আসামি হিসেবে আত্মপক্ষ সমর্থনে গত ১ ডিসেম্বর আদালতে নিজের বক্তব্যে র একাংশ তুলে ধরেন খালেদা জিয়া। ৮ ডিসেম্বর ফের শুনানি হওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়া অভিযুক্ত অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যো জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন