News71.com
 Bangladesh
 04 Feb 17, 02:57 PM
 280           
 0
 04 Feb 17, 02:57 PM

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে বেনাপোল বন্দরে আমদানি বন্ধ ।। 

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে বেনাপোল বন্দরে আমদানি বন্ধ ।। 

নিউজ ডেস্কঃ ভারতীয় ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে ভারতের সকল প্রকার পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে রফতানি বাণিজ্য চলছে। বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের ১০ টি ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে নিয়ম বহির্ভূতভাবে রফতানি সুবিধা দেয়ার প্রতিবাদে সকাল থেকে সে দেশের ব্যবসায়ীরা রফতানি বন্ধ করেছেন।

ভারতের পেট্রাপোল বন্দরের সি এন্ড এফ এজেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, পেট্রাপোল কাস্টম কর্তৃপক্ষ বন্দরের ১০টি ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে প্রথম শ্রেণির ব্যবসায়ী মূল্যায়ন করে তাদেরকে সকলের আগে রফতানি সুবিধা দিচ্ছেন। নিয়ম বহির্ভূতভাবে রফতানি সুবিধা দেয়ার প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে দুদেশের মধ্যে রফতানি বন্ধ রাখা হয়েছে। 

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে রফতানি বাণিজ্য চলছে। তবে ভারতের পেট্রাপোল বন্দরের ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা সে দেশের রফতানি পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে পাঠানোর সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের কারণে আজ শনিবার সকাল থেকে আমদানি হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন