News71.com
 Bangladesh
 04 Feb 17, 04:43 PM
 225           
 0
 04 Feb 17, 04:43 PM

নিয়ম মেনে ঋণ বিতরণ করলে কোনো কর্মকর্তা বিপদে পড়বে না ।। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির

নিয়ম মেনে ঋণ বিতরণ করলে কোনো কর্মকর্তা বিপদে পড়বে না ।। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির

নিউজ ডেস্কঃ নিয়ম মেনে ঋণ বিতরণ করলে কোনো কর্মকর্তা বিপদে পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আজ শনিবার রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান । গভর্নর আরও বলেন, কৃষি ঋণের মতো এসএমই ঋণ বিতরণেরও লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। প্রতিবছর ১৮ থেকে ২০ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করলেও সবাই চাকরি পায় না।

তাই তাদেরকে এসএমই ঋণ দিয়ে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নিয়ে আলোচনা করতে হবে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, অতিরিক্ত সচিব ফজলুল হক, পরিচালক অরিজিত চৌধুরী, অধ্যাপক ড. হাসিবুর রশিদ, আব্দুল বাসেত খান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন