News71.com
 Bangladesh
 04 Feb 17, 04:53 PM
 252           
 0
 04 Feb 17, 04:53 PM

রাজনৈতিক কোন্দলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।। মাহবুব-উল-আলম হানিফ     

রাজনৈতিক কোন্দলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।। মাহবুব-উল-আলম হানিফ      

 

নিউজ ডেস্কঃ রাজনৈতিক কোন্দল করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেছেন, রাজনৈতিক কোন্দলের ব্যাপারে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজ বাসভবনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চেক বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিয়। মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়ার কারণে বিএনপির নেতৃবৃন্দের ভেতর হতাশা সৃষ্টি হওয়ায় তারা প্রলাপ বকছেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের কোন গুরুত্বপূর্ণ পদে থেকে দ্বৈত নাগরিকত্ব বাঞ্ছনীয় নয়।

মন্ত্রী পরিষদের সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেন, 'পৃথিবীর সব দেশেই দ্বৈত নাগরিকত্ব আইনের প্রচলন রয়েছে। বাংলাদেশের সন্তান পৃথিবীর অন্যদেশে জন্মগ্রহণ করলে তারা সে দেশের যেমন নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে ঠিক তেমনি বাংলাদেশর সন্তান হিসেবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে।'

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেব উন নেসা সবুজসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঠান বৈঠকে মিলিত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন