
নিউজ ডেস্কঃ আগামী ৬ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি এবং স্থানীয় সরকার/উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ।