News71.com
 Bangladesh
 05 Feb 17, 06:03 PM
 217           
 0
 05 Feb 17, 06:03 PM

রাজধানীর কাওরান বাজারে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ।। 

রাজধানীর কাওরান বাজারে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ।। 

নিউজ ডেস্কঃ রাজধানীর কাওরান বাজার সোনারগাঁও হোটেলের সামনে সড়ক দূর্ঘটনায় সাইদুর রহমান (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ বেলা ২ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। পথচারি আবির হোসেন জানান কাওয়ান বাজার সোনারগাঁ হোটেল সামনে রাস্তা পারাপারের সময় একটি সিএনজি ধাক্কায় আহত হয় সাইদুর। তাকে মুমুর্ষ অবস্থায় ঢামেকে নিয়ে চিকিৎসাধীন  বিকাল ৪টার তার মৃত্যু হয়।

মৃত ব্যাক্তি ভাই আবদুস সালাম সংবাদ পেয়ে ঢামেকে ছুটে আসে। তিনি জানান তারা মিরপুর পীরের বাগ এলাকায় থাকে।মৃত সাইদুর রহমান প্র্যাইভেট একটি কোম্পানীর চাকুরী করত। ঢামেকে পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন