
নিউজ ডেস্কঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত নজরুল ইসলাম (৪৩) উপজেলার কোড়িয়া গ্রামের আয়েনউদ্দীন শেখের ছেলে বলে জানা গেছে ।
আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরপুর ইউনিয়নের কোড়িয়া গ্রামের আতালের ঘেরে এ ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।’