News71.com
 Bangladesh
 05 Feb 17, 11:50 PM
 232           
 0
 05 Feb 17, 11:50 PM

হাসপাতালে যেন দালাল ঢুকতে না পারে সবাইকে সতর্ক থাকার আহ্বান।। স্বাস্থ্যমন্ত্রী  

হাসপাতালে যেন দালাল ঢুকতে না পারে সবাইকে সতর্ক থাকার আহ্বান।। স্বাস্থ্যমন্ত্রী   

 

নিউজ ডেস্কঃ হাসপাতালে যেন কোনো দালাল ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ স্থানান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ স্থানান্তর করে মূল ভবনের সামনে আনা হয়েছে। আজ দুপুরে নতুন জরুরি বিভাগটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ উপলক্ষে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, এখন থেকে হাসপাতালে যেন কোনো দালাল ঢুকতে না পারে। দালাল প্রতিরোধের জন্য তিনি হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তা, কর্মচারী ও নার্সদের সহযোগিতা চান। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এই হাসপাতালের জরুরি বিভাগটি আগে এক কোনায় পড়ে ছিল। আমার নির্দেশে সেটি সামনে আনা হলো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন