News71.com
 Bangladesh
 06 Feb 17, 06:19 PM
 223           
 0
 06 Feb 17, 06:19 PM

পাকিস্তানের করাচিতে আফগান এক কূটনীতিককে গুলি করে হত্যা

পাকিস্তানের করাচিতে আফগান এক কূটনীতিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে অবস্থিত আফগানিস্তানের কনস্যুলেটে গুলিবিদ্ধ হয়ে  নিহত হয়েছেন এক আফগান কূটনীতিক। আজ সোমবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন তিনি। পাকিস্তানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা জানায়, আজ সোমবার আফগান কনস্যুলেটের তৃতীয় সচিবকে গুলি করে হত্যা করেছে তাঁর এক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ।

এ ঘটনায় ওই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়। ব্যক্তিগত বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সাকিব ইসমাইল নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, "ওই গার্ড তার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বেশ কয়েকটি গুলি করে। " এদিকে, পাকিস্তানে নিয়োজিত আফগান দূত ওমর জাখিলওয়াল তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আফগান কনস্যুলেটের ভেতরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোলাগুলি হয়েছে..... এক আফগান নিরাপত্তারক্ষী কম্পাউন্ডের ভেতরে এ হামলা চালিয়েছে, এতে আমাদের কূটনীতিকদের একজন নিহত হয়েছেন। " এটি ব্যক্তিগত বিবাদ সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড হতে পারে বলে উল্লেখ করেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন