News71.com
 Bangladesh
 06 Feb 17, 06:23 PM
 246           
 0
 06 Feb 17, 06:23 PM

রাজশাহী নগরীতে বিভিন্ন অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৪ ।।

রাজশাহী নগরীতে বিভিন্ন অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৪ ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে বিভিন্ন অভিযানে জামায়াত কর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট। জামায়াত কর্মী সুজা উদ্দিন সুজনকে নগরীর উপকণ্ঠ বায়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে শাহ-মখদুম থানা পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় ।

আলাদা ওই অভিযানে গ্রেফতার হয়েছেন ওয়ারেন্টভুক্ত ১৫ আসামি। অন্যান্য মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২ গ্রাম হেরোইন, ৫১ পিচ ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় ৩ মাদক ব্যবসায়ীকে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৭ জন এবং নগর ডিবি ৪ জনকে গ্রেফতার করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন