News71.com
 Bangladesh
 06 Feb 17, 07:14 PM
 258           
 0
 06 Feb 17, 07:14 PM

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আধুনিকীকরণের কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ।।

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আধুনিকীকরণের কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ডিএমসিএইচ) আধুনিকীকরণের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আজ রাজধানীর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ডিএমসিএইচ আধুনিকীকরণের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এই নির্দেশ দেন। সভায় হাসপাতালের আধুনিকায়ন কাজের অগ্রগতি পর্যালোচনাকালে কাজের শ্লথগতিতে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন ।

জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ডিএমসিএইচ’র ওপর ক্রমবর্ধমান চাপ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী এ হাসপাতালের বর্তমান স্থাপত্য শৈলী অক্ষুন্ন রেখে এর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে নতুন নকশা উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এতদিনেও চূড়ান্ত নক্শা প্রণয়নসহ কয়েকটি কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এই প্রকল্প বাস্তবায়নে পরিচালক নিয়োগের সিদ্ধান্ত দেন মন্ত্রী।সভায় ঢামেক হাসপাতালকে নতুন আঙ্গিকে রূপান্তরকালে শয্যা সংখ্যা ৫ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক’র অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল খান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন