
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (১৮) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে পৌর এলাকার শিমরাইল কান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া জানান, ধারণা করা হচ্ছে ভৈরব থেকে আখাউড়াগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।