News71.com
 Bangladesh
 06 Feb 17, 07:23 PM
 254           
 0
 06 Feb 17, 07:23 PM

ভালুকায় ভ্যান চালক খুন হওয়ার ৩ মাস পর কংকাল উদ্ধার । ।  

ভালুকায় ভ্যান চালক খুন হওয়ার ৩ মাস পর কংকাল উদ্ধার । ।     

নিউজ ডেস্কঃ খুন হওয়ার তিন মাস পর একটি শৌচাগারের গর্ত থেকে ভ্যান চালক আবুল হাশেমের লাশের খন্ডিত কংকাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কালিরচালা এলাকা থেকে এ খন্ডিত কংকাল উদ্ধার করা হয়। সূত্র জানায়, নিহত ভ্যান চালক আবুল হাশেমের শ্যালক সাইফুল ইসলামকে ক’দিন আগে দিনাজপুর থেকে আটক করে ময়মনসিংহ ডিবি পুলিশ। আটকের পর সাইফুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মোতাবেক গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কালিরচালা এলাকায় অভিযান চালায় ভালুকা মডেল থানা ও ডিবি পুলিশের পৃথক দু’টি টিম।

সাইফুল ইসলামের উপস্থিতিতে তার সনাক্ত করা স্থান থেকে আবুল হাশেমের মাথার খুলি ও হাত-পায়ের কংকাল উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, ডিবি’র ওসি গাজী ইমারত হোসেন গাজীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর একটি পোল্ট্রি ফার্মের লিটারের গর্ত থেকে আবুল হাশেমের খন্ডিত মৃতদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনার নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করে পুলিশ। প্রায় তিন মাস পর একই এলাকা থেকে খন্ডিত লাশের কংকাল উদ্ধার করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন