News71.com
 Bangladesh
 06 Feb 17, 07:42 PM
 344           
 0
 06 Feb 17, 07:42 PM

সংসদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৭ সংসদে উত্থাপন করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।।

সংসদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৭ সংসদে উত্থাপন করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।।

নিউজ ডেস্কঃ মোটরযান ও সড়ক পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত ও আধুনিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তদসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নের প্রস্তাব করে সংসদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন । বিলে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রস্তাবিত আইনের অধীনে বহাল রাখার প্রস্তাব করা হয়। বিলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সভাপতি করে ৮ সদস্যের পরিচালনা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে ।

বিলে কর্তৃপক্ষের কার্যালয়, ক্ষমতা, উপদেষ্টা পরিষদের কার্যাবলী ও সভা, পরিষদের কার্যাবলী ও সভা, কর্তৃপক্ষের চেয়ারম্যান, চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী, কমিটি গঠন, কর্মচারী নিয়োগ, বাজেট, হিসাব ও নিরীক্ষা, কোম্পানির গঠনের ক্ষমতা, ক্ষমতা অর্পণ এবং বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন