News71.com
 Bangladesh
 06 Feb 17, 09:09 PM
 227           
 0
 06 Feb 17, 09:09 PM

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৭ মামলার আসামী কানকাটা আক্তারকে  মাদকসহ গ্রেপ্তার  । ।  

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৭ মামলার আসামী কানকাটা আক্তারকে  মাদকসহ গ্রেপ্তার  । ।   

 

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৭ মামলার আসামী মাদক ব্যবসায়ী কানকাটা আক্তারকে (৩৮) গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। সে উপজেলার মালখানগর ইউনিয়নের দেবীপুরা গ্রামের মৃত লতিফ ঢালীর ছেলে। আজ  সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার এস আই আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল  রবিবার রাত ১টার দিকে পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ১০৪ পিছ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৪ শত টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে বিচারিক সাজায় ওয়ারেন্ট ৩টি মামলা ও জি আর ওয়ারেন্ট ৪টি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন