News71.com
 Bangladesh
 06 Feb 17, 09:10 PM
 279           
 0
 06 Feb 17, 09:10 PM

এসডিজি অর্জনে ঢাকা ঘোষণায় ৮ দফা প্রতিশ্রুতি ।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

এসডিজি অর্জনে ঢাকা ঘোষণায় ৮ দফা প্রতিশ্রুতি ।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

 

নিউজ ডেস্কঃ বিশ্বের ৯ জাতির ফোরাম ই-নাইন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ৮ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে। নয় দেশের শিক্ষামন্ত্রীদের সম্মেলনের দ্বিতীয় দিনে আজ সোমবার ‘ঢাকা ঘোষণা’ নামে এসব প্রতিশ্রুতি এলো। এগুলো বাস্তবায়নে নয় দেশ কর্মপরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন, শিক্ষায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং পারস্পরিক উদ্যোগ বিনিময়ে একমত হয়েছে। জেন্ডার সমতা, ঝরে পড়া রোধ করা, উন্নত ও গুণগত শিক্ষার লক্ষ্যে কাজ করবে এ দেশগুলো ।

রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভারতের শিক্ষামন্ত্রী উপেন্দ্র কিশোর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, ইউনেস্কোর সহকারী পরিচালক কিয়ান তান ।

গতকাল রবিবার ঢাকায় ৩ দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার এই সম্মেলন শেষ হবে। শিক্ষায় দেশগুলোর বিদ্যমান সাধারণ ও আলাদা সমস্যা বিস্তারিত পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই ঘোষণা গৃহীত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক দেশ এই ঘোষণার ভিত্তিতে ২০৩০ সালের মধ্যে শিক্ষায় এসডিজির লক্ষ্যসমূহ অর্জনে পদক্ষেপ নেবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন