News71.com
 Bangladesh
 06 Feb 17, 09:11 PM
 262           
 0
 06 Feb 17, 09:11 PM

পর্তুগালে গুরুত্বপূর্ণ সেক্টর খুঁজে বের করতে নব নিযুক্ত রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতির আহ্বান ।।

পর্তুগালে গুরুত্বপূর্ণ সেক্টর খুঁজে বের করতে নব নিযুক্ত রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতির আহ্বান ।।

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্বির লক্ষ্যে সে দেশে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেক্টর খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান, পর্তুগালে সদ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিককে বাংলাদেশীদের জন্য ভিসা বিনিময় এবং দু’দেশে গুরুত্বপূর্ণ বাণিজ্য সেক্টর খুঁজে বের করতে বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। বৈঠকে রাষ্ট্রপতি তাকে সে দেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের নিরাপত্তা এবং কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর রাখারও পরামর্শ দেন ।

উল্লেখ্য, পর্তুগালে প্রায় ১৫ হাজার বাংলাদেশী শ্রমিক রয়েছে। রাষ্ট্রদূত সিদ্দিক সাক্ষাতের জন্য তাকে সময় দেয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পর্তুগালে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন