News71.com
 Bangladesh
 06 Feb 17, 10:04 PM
 258           
 0
 06 Feb 17, 10:04 PM

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ১ নারীর মৃত্যু । ।

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ১ নারীর মৃত্যু । ।

নিউজ ডেস্ক; রাজধানীর মহাখালীর আমতলীতে ট্রেনে কাটা পড়ে সোনিয়া (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামাল হোসেন রাসেলের স্ত্রী। তারা বর্তমানে তেজগাঁও এলাকায় থাকতেন। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার এর সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনের নীচে কাটা পড়ে সোনিয়া। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ময়নাতদন্তের জন্য আজ রাত ৭টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন