News71.com
 Bangladesh
 06 Feb 17, 10:33 PM
 427           
 0
 06 Feb 17, 10:33 PM

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আইনশৃক্ষলা বাহিনীর পাশাপাশি দরকার জনসচেতনতা ।। ডেপুটি স্পীকার

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আইনশৃক্ষলা বাহিনীর পাশাপাশি দরকার জনসচেতনতা ।। ডেপুটি স্পীকার

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে জাতীয় সংসদ অধিবেশনে সাধারণ আলোচনায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করা যাবেন না। এজন্য সারা দেশে একযোগে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে। এক্ষেত্রে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন তারা । আজ সোমবার রাতে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সরকারি দলের নিজাম উদ্দিন হাজারী, এ কে এম ফজলুল হক, সফুরা বেগম, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সৈয়দা সায়রা মহসীন ও বেগম সাবিনা আক্তার তুহিন এবং বিরোধী দল জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা ও নুরুল ইসলাম তালুকদার। আলোচনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন দেশের চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় নতুন আইন প্রণয়নের করা হচ্ছে জানিয়ে বলেন, এই আইনটি প্রণয়ন হলে রোগীদের পাশাপাশি চিকিৎসকরাও প্রটেকশন পাবে ।

তিনি আরও বলেন, গোটা দেশের চিত্রই এখন পাল্টে গেছে। এখন গ্রাম আর অন্ধকারাচ্ছন্ন নেই, দেশের মানুষের হাতে হাতে এখন মোবাইল, ইন্টারনেট। গ্রামে আর কুঁড়ে ঘর কিংবা কাঁচা রাস্তা দেখা যায় না। সর্বত্রই উন্নয়নের ছোঁয়া। মাত্র ৮ বছরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই চিত্র পাল্টে দিয়েছেন। তাঁর এই উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে, কেউ-ই রূখতে পারবে না। জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বঙ্গবন্ধুকে নিজেদের সম্পত্তি মনে করেন। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু দেশের সকল মানুষের নেতা, পুরো বিশ্বের নিপীড়িত-নির্যাতিন মানুষের নেতা। তাই তাঁকে বিশেষ দলের গন্ডির মধ্যে রাখা ঠিক নয় ।

তিনি বলেন, অতীতের বিরোধী দলের মতো জাতীয় পার্টি কথায় কথায় সংসদ বর্জন, অশালীন গালিগালাজ দেইনি। আন্দোলনের নামে হরতাল-অবরোধ কিংবা অগ্নিসন্ত্রাস চালায়নি। ৩ বছর এসব করিনি বলেই কিছু জ্ঞানপাপীরা আমাদের সমালোচনা করার চেষ্টা করেন। বাবলা আরো বলেন, জঙ্গি-সন্ত্রাসীরা বিষ নিঃশ্বাস ফেলছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জঙ্গীবাদ দমন করা যাবে না। সারাদেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে, পাঠ্যপুস্তকে পরিবর্তন আনতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন