
নিউজ ডেস্কঃ হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাগর মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে তানভির (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
লাখাই থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে বামৈ গ্রামের মুক্তার হোসেনের সঙ্গে বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একই গ্রামের তানভীর ও তার মা মিতফুল বেগমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে সাগর গুরুতর আহত হন। সাগরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।